খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি রিপোর্ট২৪ ।। খাগড়াছড়ির ভাইবোন ছড়ার ছোট পানছড়ি এলাকায় বিরোধের জের ধরে আপ্রেইমং মারমা নামে এক ব্যক্তির লাঠির আঘাতে থুইছা মারমা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে বলে জানা গেছে।
শুক্রবার (২২ অক্টোবর ২০২১) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়
সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে থুইছা মারমা এলাকার এক বড় ভাইয়ের সাথে ‘মাদক’ সংক্রান্ত
বিষয়ে বিরোধে জড়িয়ে পড়েন। তার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে সেখানে থাকা আপ্রেইমং
মারমা নামে এক ব্যক্তি লাঠি দিয়ে থুইছা মারমাকে মাথায় এলোপাতাড়ি
আঘাত করে। এতে থুইছা মারমা গুরুতর আহত হয়।
পরে
রাত ৯টার দিকে আহত থুইছা মারমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টাায়
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার
খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করেছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি
সদর থানার (ওসি) মোহাম্মদ রশিদ।