রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি রিপোর্ট২৪ ।। রাঙামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী এক নারী (৩৫)।
বৃহস্পতিবার (২১ অক্টোবর ২০২১) রাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে
দিনের পর দিন ধর্ষণের অভিযোগ’ এনে রাঙামাটি কোতয়ালী থানায় তিনি এই মামলা দায়ের করেন।
ভুক্তভোগী অভিযোগে জানান, ‘২০১৯ সনের আগষ্ট মাসে ভুক্তভোগী নারীর সাথে জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলের পরিচয় হয়। পরে ৭ আগষ্ট দুপুরে নুর মোহাম্মদ কাজলের সহযোগি রবিউল ইসলামসহ আরো একজন সিএনজি যোগে কাঠালতলীস্থ কাজলের অস্থায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানে নিয়ে আসে। সে সময় ভুক্তভোগীকে বিয়ে করবে বলে একজন হুজুর ডেকে আনলেও কাবিন করেনি, বার বার কাবিন নামার কথা বললেও যুবলীগ নেতা কাবিন নামার কথা এড়িয়ে যেত এবং বলত সে তার স্বামী এটা পরিচয় দিতে। আমি সরল মনে স্বামী বিশ্বাস করে আসতেছি এবং তার সাথে শাররীক সর্ম্পক স্থাপন করি। বিবাদী নিজেকে স্বামী আমাকে স্ত্রী সাজিয়ে দিনের পর দিন আমাকে নিয়মিত ধর্ষণ করে আসছে। আমি বিষয়টি সমাজে জানাতে চাইলে বিবাদী আমাকে বিমানে করে ঢাকায় বেড়াতে নিয়ে যায়। বিবাদীকে বিয়ে কথা বললে বিভিন্ন বিষয় বলে বিষয়টি এড়িয়ে যায়’।
অভিযোগে ওই নারী আরো বলেন, ‘এ বছরের ১লা আগষ্ট আমি বিবাদীকে
জানাই আমার কেমন জানি লাগছে, আমি গর্ভধারণ করছি মনে হয় তখন বিবাদী বিষয়টি এড়িয়ে গিয়ে
বলে আমি তোমাকে গ্রহণ করতে পারছি না, তুমি তোমার মত সিদ্ধান্ত নিলে আপত্তি থাকবে না।
আমার গর্ভের রিপোর্ট পজেটিভ আসার পর বিবাদী প্রভাবশালী হওয়ায় আমাকে নানাভাবে ভয়ভীতি
প্রর্দশন করে আসছে’।
অভিযোগকারী আরো উল্লেখ করেন, তিনি বিবাহিত ছিলেন বিবাদী
তাকে বিয়ের আশ্বাস দিলে তিনি আগের স্বামীকে তালাক দেন, তার দুইটি কণ্যা সন্তানও রয়েছে।
এদিকে ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দিয়ে তাকে বিয়ে না করে ১৪ বছরের এক নাবালিকা বিয়ে করেছেন
বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, যুবলীগ নেতা তার থেকে ১৫ লক্ষ টাকা
ধার নিলেও সেগুলো পরিশোধ করেননি, চেক দিলেও সেখানে টাকা ছিলো না। আমি ন্যায় বিচার চাই।
এদিকে, মামলার পর পরই রাতে বিষয়টি মীমাংসা করতে ভুক্তভোগী
নারীর সাথে যুবলীগ ও আওয়ামীলীগের নেতারা গোপন বৈঠকে বসেছেন বলে জানা গেছে।
রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।