রামগড় প্রতিনিধি, আগস্ট ২, ২০২০
খাগড়াছড়ির
রামগড় উপজেলার অযোধ্যা সড়কে দুর্ঘটনায় ক্যওচাই মারমা(২২) নামে একজন নিহত হয়েছেন।
তিনি লাচারিপাড়া বনবিহার এলাকার চাথোই প্রু মারমার ছেলে।
জানা
যায়, আজ রবিবার (২ আগস্ট) রামগড় বাজার হতে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে বিপরীত
দিক থেকে আসা মাহেন্দ্র গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে
স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড়
থানা অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নাতদন্তের জন্য
লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান।
